Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

free blog/web site

বোমা মেরে দিনে ৯ লাখ বৃক্ষরোপণ

No Comments
বোমা মেরে দিনে ৯ লাখ বৃক্ষরোপণ

বোমা মেরে দিনে ৯ লাখ বৃক্ষরোপণ

বোমা জিনিসটি সব সময়ই আতঙ্কজনক। সেই সাথে বিপজ্জনক। আর সেই বোমা যদি যুদ্ধবিমান থেকে ছুড়ে ফেলা কোনো বোমা তাহলে তার ধ্বংসযজ্ঞের কোনো শেষ থাকে না। মানুষ, প্রকৃতি সব কিছুই ধ্বংস করে দেয় বোমা। তবে যদি বলা হয়, এই বোমাই বাঁচাবে পরিবেশ, প্রকৃতি!
আশ্চর্য মনে জলেও এটাই সত্য। একটি বোমা প্রতি মিনিটে লাগাতে পারে তিন হাজার গাছ। তার মানে দৈনিক নয় লাখ গাছ উৎপাদন সম্ভব এই বোমার মাধ্যমে। পরিত্যক্ত যুদ্ধবিমান থেকে ছুড়ে ফেলা এ ধরনের বোমার নাম দেয়া হয়েছে ‘ট্রি-বোম্বস’ বা ‘বৃক্ষবোমা’।
দূরবর্তী অঞ্চল, বিশেষ করে যেখানে মানুষের পক্ষে গিয়ে বৃক্ষরোপণ সম্ভব নয় সেখানে গাছ লাগানো সম্ভব হবে এর মাধ্যমে। এমনকি গাছ লাগানো যাবে মরুভূমিতেও। এই বোমায় যে ধরনের বৃক্ষ ব্যবহার করা হচ্ছে তা বছরে ১০ ফিট পর্যন্ত বেড়ে উঠতে পারে। এ পদ্ধতি ব্যবহার করে কয়েক বছরের মধ্যেই বন উজার ঠেকানো সম্ভব বলে ধারণা বিশেষজ্ঞদের।
অভিনব এই পদ্ধতিটির উদ্ভাবক যুক্তরাষ্ট্রের ‘দ্য কুইনটেসেনসিয়াল মিলিটারি ইনোভেশন কোম্পানি’। তারা জানায়, পরিত্যক্ত ‘সি-১৩০’ বিমানের মাধ্যমে প্রতিদিন নয় লাখ বৃক্ষরোপণ সম্ভব। বর্তমানে বিশ্বের ৭০টি দেশে আছে এই বিমানটি।
এক ধরনের বিশেষ খোলসের মধ্যে আবদ্ধ বীজ খোলসসহ ছুড়ে ফেলা হবে বিমান থেকে। ছুড়ে ফেলার পর এগুলো মাটির ভেতর গেঁথে যাবে। খোলসের মধ্যেই থাকবে মাটি ও প্রয়োজনীয় সার। গাছটি জন্মানোর পরপরই খোলসটি মাটির সাথে মিশে যাবে। আর সেখান থেকে বড় হতে থাকবে গাছটি।

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.

-->